কক্সবাজারে মাইকে স্ত্রীকে তালাকের ঘোষণা
কক্সবাজারের টেকনাফে এক ব্যক্তি মাইকে তার স্ত্রীকে তালাকের ঘোষণা দিয়েছেন।
সোমবার সকালে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীতে এ ঘটনা ঘটেছে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে।
এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তালকের ঘোষণা দেওয়া ছৈয়দ নুর টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালীর বাসিন্দা।
ছৈয়দ নুর দীর্ঘদিন সৌদি আরব ছিলেন; সম্প্রতি দেশে এসেছেন।
ভিডিওচিত্রে ছৈয়দ নুরকে বলতে শোনা যায়, তার পরকিয়ায় আসক্ত হওয়ায় আগেও তিনি ইসলামি শরিয়া ও আইন অনুযায়ী তালাক দিয়েছেন। তারপরও তার স্ত্রী তা মানতে নারাজ হওয়ায় তিনি মাইকে ঘোষণা দেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার ব্যাপক আলোচনা চলছে।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান বলেন, "সামাজিক মাধ্যমে ভাসছে তালাক ঘোষণার একটি ভিডিও ফুটেজ। এ বিষয়টি পুলিশের নজরে এসেছে। "
তবে এ বিষয়ে সংক্ষুদ্ধ কোনো ব্যক্তি আইনি প্রতিকার পাওয়ার জন্য এখনও পুলিশের কাছে অভিযোগ করেননি বলে জানান ওসি।
