২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে নারীকে ৬ টুকরা: তিনজন রিমান্ডে

সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের একটি ওষুধের দোকানে নারীর ছয় টুকরা লাশ উদ্ধারের মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে পেয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Feb 2022, 07:02 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) রোববার দুপুর ২টায় তিন আসামিকে সুনামগঞ্জের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমাণ্ড আবেদন করে বলে জানান আদালত পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার। 

“শুনানি শেষে বিচারক মো. আব্দুর রহিম প্রত্যেকের আট দিন করে রিমাণ্ড মঞ্জুর করেন”, যোগ করেন পরিদর্শক।

তিন আসামি হলেন- ওষুধের দোকানের মালিক কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার সইলা গ্রামের জিতেশ চন্দ্র গোপ (৩৫), একই গ্রামের অনজিৎ চন্দ্র গোপ (৩৮) ও  নেত্রকোণার মোহনগঞ্জ থানার সুয়াইর অলিপুর গ্রামের অসীত চন্দ্র গোপ (৩৬)।

ওষুধ কিনতে বেরিয়ে জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদিপ্রবাসী ছুরুক মিয়ার স্ত্রী শাহনাজ পারভিন জোছনা (৩৫) গত বুধবার নিখোঁজ হন। তিন সন্তান ও ছোট ভাইকে নিয়ে জগন্নাথপুর পৌর শহরের বাড়িতে বাস করতেন তিনি।

সুনামগঞ্জের ফার্মেসিতে নারীর ৬ টুকরা লাশ: মালিক গ্রেপ্তার ঢাকায়  

ধর্ষণের ঘটনা বলে দিতে চাওয়ায় খুন করে ৬ টুকরা: পুলিশ  

সুনামগঞ্জে ওষুধের দোকান থেকে নারীর ৬ টুকরো লাশ উদ্ধার

পরে বৃহস্পতিবার বিকালে ব্যারিস্টার আব্দুল মতিন মার্কেটে ‘অভি ফার্মেসি’ থেকে পারভিনের ছয় টুকরা লাশ উদ্ধার করা হয়।

পরদিন শুক্রবার ঢাকার ভাটারার নুরের চালা এলাকা থেকে জিতেশ, অনজিৎ ও অসীতকে জগন্নাথপুর পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

এ ব্যাপারে শনিবার ঢাকায় সিআইডির সদর দপ্তরে সংবাদ সম্মেলনে বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর বলেন, সৌদিপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী ৩৫ বছর বয়সী ওই নারী কিছুদিন ধরে শারীরিক সমস্যায় ভুগছিলেন। বিষয়টি স্থানীয় ফার্মেসি মালিক জিতেশ চন্দ্র গোপকে জানালে তিনি তাকে ফার্মেসিতে যেতে বলেন।

“এরপর ওই ফার্মেসিতে গেলে সংঘব্ধ ধর্ষণের শিকার হন তিনি। ওই ঘটনা বলে দিতে চাইলে জিতেশসহ তিনজন তাকে শ্বাসরোধ হত্যার পর দোকানে থাকা ছুরি দিয়ে লাশ ছয় টুকরা করেন।”

হত্যাকাণ্ডের ঘটনায় নারীর ভাই বাদী হয়ে ১৭ ফেব্রুয়ারি জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা করেন। মামলাটি তদন্ত করছে সিআইডি।