২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশ্রয়ণ প্রকল্পে বদলে যাচ্ছে মানুষের জীবন

ফরিদপুরের আলফাডাঙ্গা ও নগরকান্দায় ’প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে’ বদলে যাচ্ছে আশ্রয়হীন মানুষের জীবন।

শেখ মফিজুর রহমান শিপন

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 10:17 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

কিছুদিন আগেও যাদের ছিল না কোনো মাথা গোঁজার ঠাঁই, তারা এখন রঙিন টিন আর আধাপাকা বাড়িতে বসবাস করছেন।

সরেজমিনে দেখা যায়, বাড়িতেই শাক- সবজি চাষ করছে তাদের অনেকেই। কেউ কেউ হাঁস, মুরগি, গরু, ছাগল পালন করছেন।

সন্তানদের পাঠাচ্ছে স্কুলে পাঠাতে পারছেন। বসবাসের জায়গার দুশ্চিন্তা ছেড়ে কাজ করে এগিয়ে নিচ্ছেন সংসার। সংসারে এসেছে অর্থনৈতিক স্বচ্ছলতা; সুখের নির্ভরতা।

সরকারের দেওয়া এই সুবিধাটি পেয়ে আশ্রয়হীন মানুষগুলোকে উৎফুল্ল দেখা গেছে।

আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দা ছবেদা বেগম, লতিফা আক্তার, হাফিজুর রহমানসহ আরও অনেকেই বলেন, কিছুদিন আগেও তারা ভাবেননি নিজের ভালো একটা বসবাসের ঠিকানা হবে; এখন সেটি হয়েছে।

বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছেন, হাঁস-মুরগি পালনসহ অনেক কাজ করার সুযোগ পেয়েছেন – এটা যেন স্বপ্নের মতো।

তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেন।  

এদিকে, সমবায় সমিতি গঠনের মাধ্যমে নিয়মিত প্রশিক্ষণ নিচ্ছেন তারা। প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে তারা হয়ে উঠছেন স্বশিক্ষিত। জেলা ও উপজেলা প্রশাসনের নিয়মিত তদারকিতে ক্রমেই সময়ের সাথে সাথে উন্নয়নের নানা দিকে এগিয়ে যাচ্ছেন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দারা।

ফরিদপুরের আলফাডাঙ্গা আদর্শ কলেজের অধ্যক্ষ আবুল কাশেম বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে ঠিকানাহীনদের স্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করেছেন। এটা সত্যিই বিষ্ময়কর। ওই মানুষগুলো তাদের ভাগ্যের চাকা নতুনভাবে ঘোরাতে শুরু করেছেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) তামলিমা আলি জানান, তৃতীয় দফায় সব মিলেয়ে প্রায় ৫ হাজার ভূমিহীন ও গৃহহীনদের জন্য ভূমি ও গৃহ প্রদান করা হয়েছে। কিছু কাজ চলমান রয়েছে। স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সমন্বয়ে যোগ্যদের চিহ্নত করে ঘর দেওয়া হয়েছে।

বোয়ালমারীর ইউএনও রেজাউল করিম ও নগরকান্দার ইউএনও জেতী প্রু জানালেন, আশ্রয়ন প্রকল্পের বাসিন্দারা তাদের জীবনমান উন্নয়নে নিজেরাই এগিয়ে এসেছেন। প্রশাসন তাদের সহযোগিতা করছে। এই প্রকল্প পৃথিবীতে একটি রোল মডেল, কারণ এভাবে কোনো দেশে অশ্রয়হীনদের জন্য সরকারিভাবে নিরাপত ছাদ তৈরি করা হয়নি।

ফরিদপুর জেলা প্রশাসক অতুল সরকার জানান, “এই প্রকল্পের মাধ্যমে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর একটি স্বপ্নের বাস্তবায়ন করেছি। ফরিদপুরে আমরা আশ্রয়ন প্রকল্প সংলগ্ন বেশ কয়েকটি স্থানে শিশুদের খেলার মাঠ, স্কুল, মসজিদ, মাদ্রাসা,মন্দির তৈরি করে দেওয়া হয়েছে। এই প্রকল্পের বাসিন্দাদের স্বচ্ছলতা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ঋণেরও ব্যবস্থা করা হচ্ছে।”