২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল যমজ বোন, পুকুরে মিলল লাশ

খুলনার তেরখাদা উপজেলার একটি পুকুর থেকে যমজ দুই কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 04:15 PM

Updated : 02 Aug 2022, 02:57 PM

শুক্রবার সকালে উপজেলার ছাগলাদাহ ইউনিয়নের কুশলা গ্রামের খায়ের শেখের বাড়ির পুকুর থেকে শিশু দুটির লাশ উদ্ধার করা হয় বলে জানান তেরখাদা থানার ওসি জহুরুল আলম।

আড়াই মাস বয়সী দুই শিশুর নাম মণি ও মুক্তা। তাদের মা কণা বেগম কুশলা গ্রামের খায়ের শেখের মেয়ে।

কণার স্বামী মাসুম বিল্লাহর বাড়ি বাগেরহাটের মোল্লাহাট উপজেলায়। তিনি একটি ওষুধ কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করেন। কণা আবার সন্তানসম্ভবা হওয়ায় বাবার বাড়ি ছিলেন।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে ওসি বলেন, “রাতে কণা বেগম দুই শিশুকে নিয়ে ঘরে ঘুমিয়ে ছিলেন। ভোর রাতে শিশুদের দেখতে না পেয়ে তিনি চিৎকার শুরু করেন। পরে পরিবারের সদস্যরা পাশের পুকুরে দুই শিশুর লাশ ভাসতে দেখে।

“দুই শিশুর একজনের চোখের নিচে রক্ত জমাট হয়ে আছে। লাশ দুটির সুরতহাল করা হয়েছে। ময়নাতদন্তের পর হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে জানা যাবে।”

এ বিষয়ে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।