২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জয়পুরহাটে নেশার ট্যাবলেট ও গাঁজাসহ আটক ৩

জয়পুরহাটে পৃথক অভিযানে নেশা জাতীয় ট্যাবলেট, গাঁজা ও নগদ টাকাসহ তিন ব্যক্তি আটক হয়েছেন, যাদের মাদক ব্যবসায়ী বলছে র‌্যাব।

জয়পুরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2022, 12:57 AM

Updated : 25 Oct 2022, 10:14 AM

মঙ্গলবার রাত থেকে ১২ ঘণ্টাব্যাপী মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

আটক তিনজন হলেন গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দশলাল হাজরাপাড়া গ্রামের হারুন অর রশিদের ছেলে বাবু মিয়া (২৫), জয়পুরহাট সদরের খঞ্জনপুর বঙ্গবন্ধুপাড়ার শহিদুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল (২৯) এবং গাড়ীয়াকান্তের সেকেন্দার আলীর ছেলে আব্দুল কুদ্দুস (৩২)।

র‌্যাব-৫ এর জয়পুরহাট ক্যাম্প অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল জানান, গাইবান্ধারর গোবিন্ধগঞ্জ উপজেলার দশলাল হাজরা গ্রামে অভিযান চালিয়ে ২৪০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৩৫০ গ্রাম গাঁজা ও নগদ ২৫ হাজার টাকাসহ মাদক কারবারী বাবু মিয়াকে আটক করা হয়।

বাবু মিয়া দীর্ঘদিন যাবৎ নেশাজাতীয় মাদকদ্রব্য গাইবান্ধার বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের সরবরাহ করে আসছিলেন । তাকে গোবিন্দগঞ্জ থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়েছে বলে র‌্যাব কর্মকর্তা জানান।

অতিরিক্ত পুলিশ সুপার জাহিদ ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার আমিনুল আরও জানান, অপর অভিযানে মাদক মামলার দুই আসামি জয়পুরহাট সদরের খঞ্জনপুর বঙ্গবন্ধুপাড়ার শহিদুল মন্ডলের ছেলে রাব্বি মন্ডল ও গাড়ীয়াকান্তের প্রয়াত সেকেন্দার আলীর ছেলে আব্দুল কুদ্দুসকে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটকদের জয়পুরহাট সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তারা।