২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে অটোরিকশা চাপায় নারী নিহত

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় অটোরিকশাচাপায় এক নারী নিহত হয়েছে।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2022, 08:27 PM

Updated : 02 Aug 2022, 02:54 PM

নিহত  আহ্লাদী সিকদার (৪৫) উপজেলার শান্তিপুর গ্রামের বিরেন সিকদারের স্ত্রী।

উপজেলার বটতলা এলাকায় গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে শনিবার দুপুরে তিনি নিহত হন বলে সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুস সালাম জানান।

পরিদর্শক বলেন, আহ্লাদী শনিবার দুপুরে রাস্তা পার হওয়ার সময় অটোরিকশাটি তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। তাকে পাশের মাদারীপুর জেলার রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিসাধীন অবস্থায় বিকালে তিনি মারা যান।