কোভিড: রাজশাহী হাসপাতালে ২ মৃত্যু, শনাক্ত ১০ শতাংশ
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে করোনাভাইরাসে সংক্রমিত দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে শনাক্ত ১০ শতাংশে দাঁড়িয়েছে।
শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালের কোভিড ইউনিটে মৃতদের দুই জনই পুরুষ। তারা রাজশাহী ও নওগাঁর বাসিন্দা। তাদের টিকা নেওয়া ছিল না।
গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবরেটরিতে ১৮৫ জনের নমুনা পরীক্ষা করে ২২ জনের শরীরে কোভিড শনাক্ত হয়েছে।
এর মধ্যে রাজশাহীর ৯ জন ও জয়পুরহাটের ১৩ জন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় জয়পুরহাটে শনাক্তের হার ১৩ দশমিক ৮৩ শতাংশ।
এছাড়া গত ২৪ ঘণ্টায় হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনজন ভর্তি হয়েছেন বলে পরিচালক জানিয়েছেন।
চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন দুইজন। আর বর্তমানে বিপরীতে ৫৭ জন কোভিড রোগী চিকিৎসাধীন রয়েছেন।
