২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

রংপুর চিড়িয়াখানায় বাঘিনী শাওনের মৃত্যু

রংপুর চিড়িয়াখানার বাঘিনী শাওন বার্ধক্যজনিত কারণে মারা গেছে।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2022, 12:05 AM

Updated : 28 Apr 2022, 11:36 PM

শুক্রবার সন্ধ্যায় তার মৃত্যু হয় বলে চিড়িয়াখানার ডেপুটি কিউরেটর আম্বর আলী তালুকদার জানান।

তিনি বলেন, শাওনের বয়স হয়েছিল ১৮ বছর সাত মাস। ২০১০ সালে তাকে রংপুর চিড়িয়াখানায় আনা হয়।

“প্রায় ২৬ দিন আগে শাওন খাওয়াদাওয়া বন্ধ করে দেয়। অবশেষে শুক্রবার রাতে বার্ধক্যের কারণে তার মৃত্যু হয়।”

শুক্রবার রাতেই ময়নাতদন্ত শেষে চিড়িয়াখানার ভেতরে বাঘিনীকে কবর দেওয়া হয়েছে বলে তিনি জানান।

চিড়িয়াখানার বাঘটি সুস্থ আছে বলেও তিনি জানান।

রংপুর শহরের হনুমানতলা এলাকায় ১৯৮৯ সালে রংপুর চিড়িয়াখানাটি গড়ে ওঠে; দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২২ একর জমির ওপর প্রতিষ্ঠিত চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে বলে আম্বর আলী জানান। প্রাণীগুলোর মধ্যে আছে জলহস্তী, হরিণ, অজগর, ইমু ,সিংহ, বাঘ, পাখি, ঘোড়া, ভাল্লুক, উটপাখি, বানর, গাধা।