বৈরী আবহাওয়া: শিমুলিয়ায় স্পিডবোট বন্ধ
বৈরী আবহাওয়ার কারণে মুন্সীগঞ্জের শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি নৌপথে এক ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর আবার তা চালু হয়েছে।
এ নৌপথে শুক্রবার বেলা পৌনে ২টায় ফেরি ও সোয়া ২টায় লঞ্চ চলাচল শুরু হলেও স্পিডবোট বন্ধ রয়েছে বলে বিআউব্লিউসিটির শিমুলিয়া ঘাটের এজিএম মো. শফিকুল ইসলাম জানান।
এর আগে বৈরী আবহাওয়ার কারণে বেলা পৌনে ১টার দিকে শিমুলিয়া থেকে লঞ্চ, ফেরি ও স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ। এ সময় শিমুলিয়া ঘাটে প্রায় ২ শতাধিক গাড়ির জট সৃষ্টি হয়।
শিমুলিয়া থেকে বাংলাবাজার ও মাঝিরকান্দি রুটে এখন ৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে বলে শফিকুল জানান।
