দিনাজপুরে ৪ ঘণ্টায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত
দিনাজপুরে তাপমাত্রা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের তীব্রতা কমলেও হঠাৎ করেই ভোর থেকে মুষলধারে বৃষ্টিতে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে।
দিনাজপুর আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন বলেন, “শুক্রবার ভোর ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত চার ঘণ্টায় ৩০ দশমিক ৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।”
এটি শীত মৌসুমে দিনাজপুরে চার ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড বলেও জানান তোফাজ্জল। তিনি বলেন, আগামী ২৪ ঘণ্টায় আরও বৃষ্টির আশঙ্কা রয়েছে।
“শুক্রবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।”
স্থানীয়রা জানিয়েছেন, শুক্রবার ভোর ৫টা থেকে মেঘের গর্জনের সঙ্গে শুরু হয় মুষলধারে বৃষ্টি। সাপ্তাহিক ছুটির দিন থাকায় মানুষজন তেমন ঘর থেকে হয়নি। সকাল ৯টা পর্যন্ত শহরের রাস্তাঘাট প্রায় জনশূন্য ছিল।
