যশোরে ৬৪০ মেট্রিকটন সার নিয়ে জাহাজ ডুবি
যশোরের নওয়াপাড়া বন্দরে ৬৪০ মেট্রিকটন সরকারি ইউরিয়া সার নিয়ে একটি কার্গো জাহাজ ডুবে গেছে।
বন্দরের পীরবাড়ি ঘাটে বুধবার রাত ১২টার দিকে এমভি শারিব-বাধন এন্টারপ্রাইজ-২ নামে জাহাজটি ডুবে যায় বলে বন্দরের পরিচালক মাসুদ পারভেজ জানান।
জাহাজের মাস্টার শরিফ হোসেন।
শীরফ বলেন, চট্টগ্রাম থেকে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ৬৮০ মেট্টিকটন ইউরিয়া সার নিয়ে মঙ্গলবার নওয়াপাড়া বন্দরে পৌঁছে নোঙ্গর করে জাহাজটি।
“নাব্যতা হ্রাসের কারণে বুধবার রাতে ভাটির সময় তলা ফেটে প্রথমে ইঞ্জিন রুমে পানি ঢোকে। পরে নোঙর করা রশি ছিঁড়ে জাহাজটি নদীর মাঝ বরাবর গিয়ে ডুবে যায়।”
দুর্ঘটনা এড়াতে ওই এলাকা চিহ্নিত করে দেওয়া হয়েছে বলে নৌ সংরক্ষণ ও পরিচালন বিভাগ খুলনার যুগ্ম পরিচালক আশরাফ হোসেন জানিয়েছেন।
তিনি নাব্য হ্রাসের কারণে জাহাজ ডুবির দাবি নাকচ করে দিয়েছেন।
ঘটনান্থল পরিদর্শন করেছেন জানিয়ে তিনি বলেন, “নাব্য হ্রাসের কারণে নয়; কার্গো জাহাজটি ত্রুটিপূর্ণ হওয়ায় ডুবতে পারে।”
জাহাজ উদ্ধার বিষয়ে তিনি বলেন, মালিকপক্ষ তার কাছে সহযোগিতা চায়নি। এ ব্যাপারে মালিকপক্ষ নিচ্ছে।
জাহাজ ডুবির কারণ সম্পর্কে বন্দর পরিচালক মাসুদ পারভেজও একই ধরনের কথা বলেছেন।
তিনি বলেন, “দীর্ঘদিন প্লেট পরিবর্তন না করলে অথবা সংস্কার করা না হলে এমন ঘটনা ঘটতে পারে।”
