২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে মাদকসহ ৩ বহিরাগত আটক

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহিরাগত তিন ব্যক্তিকে মাদকসহ আটকের পর পুলিশে দিয়েছে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2022, 11:37 AM

Updated : 02 Aug 2022, 02:49 PM

মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর হলের পাশ থেকে তাদের আটক করা হয় বলে জানান নিরাপত্তা কর্মকর্তা রাসেল স্বাধীন।

তিনি বলেন, ওই তিনজনকে দেখে সন্দেহ হওয়ায় কয়েকজন শিক্ষার্থী তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদের জন্য তাদের নিরাপত্তা শাখায় নিয়ে আসি।

“এ সময় তাদের কাছে গাঁজা,মোবাইল ও নগদ টাকা যায়।”

আটকদের মধ্যে মনসুর খানের (৮৭) বাড়ি নেত্রকোনার দুর্গাপুর উপজেলায়, রমজান আলীর (৬০) বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় এবং আব্দুল আলীমের (৪৮) বাড়ি বিশ্ববিদ্যালয় সংলগ্ন গেরুয়া গ্রামে।

তারা সবাই গেরুয়ায় ভাড়া বাসায় থাকেন। এরই মধ্যে তাদের আশুলিয়া থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন।

আশুলিয়া থানার এসআই ইকবাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনজনকে আটকের পর আমাদের কাছে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তাদের কাছে ৫০ গ্রাম গাঁজা পাওয়া গেছে।

“মাদক আইনে দুইজনের বিরুদ্ধে মামলা করা হবে, একজন অতিবৃদ্ধ হওয়ায় তার বিরুদ্ধে মামলা করা হবে না।”