সাভারে নারীর হাত-পা-মাথাহীন লাশ উদ্ধার
ঢাকার সাভার উপজেলায় অজ্ঞাতপরিচয় এক নারীর হাত-পা ও মাথাবিহীন লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সন্ধ্যায় উপজেলার বনগাঁও ইউনিয়নের সাদাপুর এলাকার একটি খালের পাশ থেকে পলিথিনে মোড়ানো মরদেহটি উদ্ধার করা হয় বলে সাভার থানার ওসি কাজী মাইনুল ইসলাম জানান।
পুলিশ জানায়, বিকেলে পথচারীরা পলিথিনে মোড়ানো একটি হাতের অংশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ঘটনাস্থল থেকে মরদেহে উদ্ধার করে পুলিশ।
ওসি বলেন, “অজ্ঞাতপরিচয় নারীর মাথা নেই। তাছাড়া তার পা-হাতও নেই।”
এ ঘটনায় থানায় হত্যা মামলার দায়েরের প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর পাশাপাশি পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান ওসি কাজী মাইনুল ইসলাম।
