টাঙ্গাইলে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুর উপজেলায় এক অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সখীপুর থানার এসআই মনিরুজ্জামান জানান, রোববার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার বহুরিয়া ইউনিয়নের কালিদাস কলতান বিদ্যা নিকেতন এলাকা থেকে তারা লাশটি উদ্ধার করেন।
মৃত ব্যক্তির বয়স ৪৫ বছর বলে ধারণা করছে পুলিশ। তবে তার নাম-পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেনি।
এসআই জানান, শফিক মেম্বারের পরিত্যাক্ত ঘরের পেছনে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে।
প্রতীকী ছবি
লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
