২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরের এসপি, ২ ইউএনও কোভিডে আক্রান্ত

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় ১২৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে; যার মধ্যে জেলার পুলিশ সুপার মো. আলিমুজ্জামানসহ দুই ইউএনও রয়েছেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2022, 02:33 PM

Updated : 25 Oct 2022, 10:11 AM

মঙ্গলবার ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘণ্টায় ফরিদপুরে ২৯৩ জনের নমুনা পরীক্ষা করে ১২৩ জনের কোভিড শনাক্ত হয়েছে; যার শনাক্তের হার ৪১.৬৩ শতাংশ।

আক্রান্তদের মধ্যে নগরকান্দা উপজেলার ইউএনও জেতী প্রু ও সদর উপজেলার ইউএনও মো. মাসুদুল আলম রয়েছেন। এসপি আলিমুজ্জামানসহ আক্রান্ত তিনজনই বর্তমানে সরকারি বাসভবনে আইসোলেশনে রয়েছেন।

ছিদ্দীকুর বলেন, এসপি আলিমুজ্জামান পুলিশ সপ্তাহ উপলক্ষে নমুনা পরীক্ষা করালে তার রিপোর্ট পজিটিভ আসে। এছাড়া দুই ইউএনও জেতী প্রু ও মাসুদুল আলমের কোভিডের উপসর্গ দেখা দিলে তারা ও নমুনা পরীক্ষা করান। পরে তাদের রির্পোটও পজিটিভ আসে। ইউএনও মাকসুদুল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি সুস্থ আছেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলছেন।