করোনাভাইরাস: ময়মনসিংহ মেডিকেলে একদিনে ৩ মৃত্যু
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের হাসপাতালের কোভিড ইউনিটে একদিনে আরও চারজনের মৃত্যু হয়েছে।
শনিবার ময়মনসিংহ মেডিকেল হাসপাতালের কোভিড ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে দুইজন আক্রান্ত ছিলেন ও দুইজনের উপসর্গ ছিল।
মৃতরা হলেন- ময়মনসিংহ সদরের সুদীপ (৪৫), দিলীপ মিয়া (৫২), নেত্রকোণা মদনের রাশিদা বেগম (৪৫) ও জামালপুর সদরের মনির হোসেন (৭০)।
মহিউদ্দিন বলেন, আইসিইউতে চিকিৎসাধীন ৩ জনসহ হাসপাতালের কোভিড ইউনিটের মোট ৭৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩২ জন করোনাভাইরাস পজেটিভ। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৩১১টি নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে বলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান।
