মেঘনায় যাত্রীবাহী লঞ্চে আগুন, ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ
সুগন্ধা নদীতে লঞ্চে আগুনের ভয়াবহতার দুই সপ্তাহ না যেতেই এবার চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চে আগুন লাগে; তবে তা অল্প সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আসে।
ছড়িয়ে পড়ার আগেই আগুন নিয়ন্ত্রণে আসায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছেন বিআইডব্লিউটিএ এর চাঁদপুরের বন্দর কর্মকর্তা মো. কায়সারুল ইসলাম।
শনিবার রাত ১২টার দিকে মতলব উত্তরের মোহনপুর এলাকায় মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চটির ইঞ্জিন রুমে আগুন লাগে। এ সময় কয়েকশ যাত্রীর মধ্যে আতঙ্ক দেখা দেয়।
এমভি সুরভী-৯ নামের লঞ্চটি ঢাকা থেকে বরিশাল যাচ্ছিল।
ফাইল ছবি
“তবে ফের দুর্ঘটনার আশঙ্কা থেকে লঞ্চটি আপাতত বরিশাল যেতে দেওয়া হবে না। যাত্রীদের অন্য কোনো লঞ্চে করে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করা হবে।”
রাত ১২টার দিকে মোহনপুর এলাকা অতিক্রমকালে লঞ্চের ইঞ্জিন রুমে আগুন ধরে যায়। আগুনের খবরে যাত্রীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
তবে লঞ্চের কর্মীদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি, প্রাণহানি বা হতাহতের ঘটনা ঘটেনি।
খবর পেয়ে নৌ-ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে।
বিআইডব্লিউটিএ এর বন্দর কর্মকর্তা কায়সারুল ইসলাম রাত ১টায় জানান, লঞ্চের ইঞ্জিনে আগুন ধরার পর কিছু সময়ের মধ্যে তা নিভিয়ে ফেলতে সক্ষম হন কর্মীরা। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লঞ্চটি।
ফাইল ছবি
ওই লঞ্চেও ইঞ্জিন থেকে ছড়িয়ে পড়া আগুনে দগ্ধ হন অনেকে। আগুন থেকে বাঁচতে নদীতে ঝাঁপিয়ে পড়ে আহত হন অনেকে।
লঞ্চটিতে আগুন লাগার পরও সেটি তীরে না ভিড়ে অনেকক্ষণ চলে। এতে পুরো লঞ্চে আগুন ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন:
