২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে পোশাক কারখানার গুদামে আগুন

গাজীপুর নগরীর সালনায় একটি তৈরি পোশাক কারখানার গুদামে আগুন ধরেছে। কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2022, 12:52 AM

Updated : 28 Apr 2022, 11:22 PM

সোমবার রাতে দক্ষিণ সালনার মন্ত্রীবাড়ি সড়কে এম এন্ড ডি এম গ্রুপের ‘কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ কারখানার গুদামে আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ শুরু করেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, রাত পৌনে ১০টার দিকে কাটিং এইজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড-এর ফেব্রিকের গুদামে আগুন লাগে। ওই গুদামে ফেব্রিকসহ কারখানার উৎপাদিত বিভিন্ন পণ্য গুদামজাত করা ছিল।

“ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।”