২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2021, 03:20 PM

Updated : 07 Apr 2022, 11:57 PM

বৃহস্পতিবার দুপুরে উপজেলার কুসুম্বা ইউনিয়নের কির্তলী গ্রামে এ ঘটনা ঘটে বলে মান্দা থানার ওসি শাহিনুর রহমান জানান। 

মৃতরা হল- কির্তলী গ্রামের রাব্বি জোয়াদ্দারের ছেলে রিয়াদ হোসেন (৫) ও মাছুম মণ্ডলের ছেলে মেহেদী হাসান (৪)।

রিয়াদের বাবা রাব্বি জোয়াদ্দার বলেন, বেলা ১১টার দিক থেকে রিয়াদ ও মেহেদীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশে আব্দুর রহমানের পুকুরে তল্লাশি চালানো হলে তাদের লাশ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশুর লাশ দাফনের প্রস্তুতি চলছে বলে মান্দা থানার ওসি শাহিনুর জানান।