২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে মুক্তিপণ দাবির অভিযোগে ৪ জন গ্রেপ্তার

সিরাজগঞ্জ শহরে আটকে রেখে মুক্তিপণ আদায়চেষ্টার অভিযোগে তরুণীসহ চারজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রয়টার্স

সিরাজগঞ্জ প্রতিনিধি

রয়টার্স

Published : 17 Nov 2021, 01:19 PM

Updated : 02 Aug 2022, 06:35 PM

র‌্যাব ১২-এর সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে  বুধবার সকালে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন শহরের মিরপুর উত্তরপাড়ার নজরুল ইসলামের ছেলে মোহাম্মদ আলী (২৫), হোসেনপুর পুঠিয়াবাড়ির আব্দুল লতিফের ছেলে মেহেদী হাসান (২৭), হোসেনপুর মহল্লার আশরাফ আলীর ছেলে আব্দুল জলিল (২৮) ও ধানবান্দি মহল্লার ২০ বছর বয়সী এক তরুণী।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের ৪৩ বছর বয়সী এক ব্যক্তি ফল কিনতে সিরাজগঞ্জ শহরে আসেন। সেখানে তার পূর্বপরিচিত ওই তরুণীর সঙ্গে সাক্ষাৎ হয়। তরুণী তাকে বাসায় নিয়ে যান। সেখানে তাকে আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়। তাকে উদ্ধারের জন্য পরিবারের সদস্যরা র‌্যাবের কাছে লিখিত অভিযোগ দেন।

রাতেই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধারসহ চারজনকে গ্রেপ্তার করার পর সদর থানায় মামলা করা হয় বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।