রংপুরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুরে বাড়ি থেকে এক পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকালে বদরগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসামত বসন্তপুর গ্রামের বাড়ি থেকে আতিকুর রহমান (৩৭) নামে এই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয় বলে বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান জানান।
আতিকুর রহমান গোপালপুর ইউনিয় পরিষদ সদস্য ফজলুল হকের ছেলে।
ওসি হাবিবুর স্বজনদের বরাতে বলেন, আতিকুর নিজ এলাকায় পল্লী চিকিৎসা দিতেন। বেশ কিছুদিন আগে তিনি মাদকাসক্ত হয়ে পড়েন বলে পরিবারের দাবি। বৃহস্পতিবার বাবার সঙ্গে তার ঝগড়া হয়। সকালে শোয়ার ঘরে স্ত্রীর শাড়ি গলায় পেঁচানো ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেয় স্বজনরা।
তবে এটি হত্যা না আত্মহত্যা তা বলতে পারেনি পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি হাবিবুর রহমান।
