২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নেত্রকোণায় কোভিডে অন্তঃসত্ত্বাসহ ৫ মৃত্যু

নেত্রকোণায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক দিনে সাত মাসের একজন অন্তঃসত্ত্বাসহ পাঁচজন মারা গেছেন।

নেত্রকোণা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2021, 01:49 PM

Updated : 02 Aug 2022, 06:05 PM

বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তারা মারা যান বলে জেলা স্বাস্থ্য বিভাগের মুখপাত্র চিকিৎসা কর্মকর্তা উত্তম কুমার পাল জানান।

তিনি বলেন, তাদের মধ্যে জেলা শহরের সাতপাই এলাকার ২৮ বছর বয়সের এক গৃহবধূ রয়েছেন। তিনি কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের একজন সহকারী অধ্যাপকে স্ত্রী। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষায় তার পজিটিভ আসে। 

একই সময়ে জেলায় নতুন করে আরও ১০১ জন শনাক্ত হয়েছেন জানিয়ে উত্তম কুমার বলেন, জেলায় শনাক্তের হার ৩৯ দশমিক ৭৬ শতাংশ। জেলায় এখন পর্যন্ত শনাক্ত হয়েছেন দুই হাজার ৪৭৬ জন। সুস্থ হয়েছেন এক হাজার ৪৩৪ জন। মোট মৃত্যূ হয়েছে ৪৯ জনের।