মেঘনায় আলুসহ ট্রলারডুবি, নিখোঁজ ১
মুন্সীগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে আলুভরতি ট্রলারডুবিতে এক নারী নিখোঁজ হয়েছেন।
মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে কাজীপুরার কাছে ট্ররারটি ডুবে যায় বলে গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান।
নিখোঁজ বেলায়েতুন নেসা (৫২) সদর উপজেলার মোল্লার চরের আব্দুল জলিলের স্ত্রী।
গজারিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুস সালাম জানান, মুন্সীগঞ্জের মুক্তারপুর থেকে ৪০০ মণ আলু নিয়ে বড় একটি ট্রলার চাঁদপুর যাচ্ছিল। সাকাল সোয়া ৭টার দিকে মেঘনার প্রচণ্ড ডেউয়ে ট্ররারটি ডুবে যায়।
“এতে তিন জন পুরুষ মাঝি তীরে উঠতে পারলেও ট্রলারটিতে থাকা বেলায়েতুন নেসা নিখোঁজ থাকেন।”
ডুবরিরা মেঘনার তলদেশে ট্রলারটির অবস্থান শনাক্ত করতে পারলেও ওই নারীর খোঁজ পাননি; আশপাশে খোঁজাখুঁজি চলছে বলে তিনি জানান।
