২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মেঘনায় ট্রলারডুবি: ৩ সন্তানের মরদেহ উদ্ধার, বাবা নিখোঁজ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে ট্রলারডুবির দুদিন পর একই পরিবারের তিন সন্তানের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন তাদের বাবা হেলাল উদ্দিন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল্লাহ আল আরেফিন। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে ঝড়ের কবলে পড়ে ট্রলারটি ডুবে যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 26 Sep 2026, 03:52 PM

Updated : 26 Sep 2026, 03:52 PM