২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টঙ্গীতে আগুনে পুড়ল ৩০ ঝুট গুদাম

গাজীপুরের টঙ্গীতে আগুন লেগে ৩০টি ঝুটের গুদাম পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2021, 11:02 AM

Updated : 10 Oct 2022, 06:01 PM

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৩ এর উপ-সহকারী পরিচালক নিয়াজ আহমেদ জানান, শুক্রবার ভোর ৩ টা ১০ মিনিটে মিলগেট চুরি ফ্যাক্টরির পিছনের বস্তিতে থাকা ঝুটের গুদামে এ অগ্নিকাণ্ড হয়।

তিনি বলেন, “মূহুর্তে আগুন গুদামের চারপাশে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ৩ টা ২৫ মিনিটে টঙ্গী ফায়ার স্টেশনের তিনটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

“পরে উত্তরা ও সদর দপ্তরসহ ফায়ার সার্ভিসের আরও ৫টি ইউনিট কাজে যোগ দেয়; শনিবার ভোর ৫টা ১০মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।”

ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা জানান, এখানে প্রতিটি বস্তিই ঝুট মজুদ রয়েছে। বস্তির প্রতিটি ঘরই যেন এককটি ঝুট গুদাম। আগুনে ওই বস্তিতে থাকা প্রায় ৩০টির মতো ঝুট গুদাম ও গুদামে থাকা বিপুল পরিমাণ ঝুট, মালামাল ও দোকানপাট পুড়ে গেছে।

আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক ভাবে জানা যায়নি। শনিবার সকাল ৮টার দিকেও ঘটনাস্থলে ড্যাম্পিংয়ের কাজ করছেন দমকল কর্মীরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।