০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

নারায়ণগঞ্জে কারখানায় আগুন লেগে দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাপড়ের কারখানায় আগুন লেগে পাঁচজন দগ্ধ হয়েছেন বলে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2021, 12:49 PM

Updated : 25 Jul 2022, 05:21 PM

জেলা ফায়ার সার্ভিসের উপ-পরিচালক তানহা ইসলাম জানান, শনিবার ভোরে নয়াবাড়ি এলাকায় ‘নিকি প্রিন্ট নিটিং ও ডাইং’ নামের একটি কারখানায় তারা দগ্ধ হন।

তারা হলেন কারখানার টেকনিশিয়ান মো. আলম, অপারেটর মো. বশির, তার সহকারী মেহেদী হাসান, নিরাপাত্তাকর্মী রুপান্তর চাকমা ও নাজির মিয়া।

ফায়ার সার্ভিস কর্মকর্তা তানহা বলেন, “কারখানায় কাজ শেষে শ্রমিকরা ঘুমিয়ে ছিলেন। হঠাৎ গ্যাসের রাইজার থেকে আগুন লেগে পাঁচজন দগ্ধ হন। ধারণা করা হচ্ছে রাইজার থেকে গ্যাস নির্গত হয়ে কোনো বস্তুর মাধ্যমে স্পার্ক করে আগুন জ্বলে ওঠে।”

খবর পেয়ে পুলিশ গিয়ে দগ্ধ পাঁচজনকে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠায় বলে জানান সোনারগাঁ থানার এসআই আরিফ হাওলাদার।

দগ্ধ বশিরের ভাই রাশেদুল ইসলাম বলেন, তার ভাই অন্য শ্রমিকদের সঙ্গে কারখানায় কাজ শেষে ঘুমিয়ে ছিলেন। ভোরের দিকে হঠাৎ গ্যাস রাইজারের আগুন জ্বলে ওঠে। আগুন দ্রুত ছড়িয়ে পড়লে তার ভাইসহ পাঁচজন দগ্ধ হন।