২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁয় মাদকসহ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নওগাঁর ধামইরহাটে মাদকসহ এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2020, 02:06 PM

Updated : 18 Aug 2022, 04:16 PM

মঙ্গলবার সকালে তাকে নওগাঁ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ধামইরহাট থানার ওসি আব্দুল মুমিন।

গ্রেপ্তার মো. মাসুদুর রহমান ফারুক (২০) ধামইরহাট সরকারি এমএম কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। তিনি এ ইউনিয়নের বীরগ্রামের আতোয়ার রহমান বিদ্যুৎ-এর ছেলে।

ধামইরহাট উপজেলার কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার এক মাঠ থেকে গত সোমবার রাত ১০টার দিকে ৩৯টি ‘ভারতীয় নেশাজাতীয় অ্যাম্পল’ এবং একটি মোটরসাইকেলসহ প্রথমে আটক করে বিজিবি।

ধামইরহাট থানার ওসি আব্দুল মুমিন বলেন, এ ঘটনায় বিজিবি বাদী হয়ে এই ছাত্রলীগ নেতাকে আসামি করে সোমবার রাতেই থানায় মামলা করেছে।

১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল এসএম নাদিম আরেফিন সুমন বলেন, গত সোমবার রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা কাগজকুটা গ্রামের সীমান্ত এলাকার মাঠে অভিযান চালায়।

অভিযানে মাসুদুর রহমান ফারুক নামে এক ছাত্রলীগ নেতাকে ৩৯টি ভারতীয় নেশা জাতীয় অ্যাম্পল এবং একটি মোটরসাইকেলসহ আটক করে বলেন তিনি।