নওগাঁয় গণেশ মূর্তিসহ ৩ পাচারকারী গ্রেপ্তার
নওগাঁর রাণীনগরে কষ্টিপাথরের গণেশ মূতি উদ্ধার এবং তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে র্যাব।
রানীনগর থানার ওসি জহুরুল হক জানান, উপজেলার বড়গাছা এলাকা থেকে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার সকালে র্যাব-৫ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন খবরে অভিযান চালিয়ে বড়গাছা গ্রাম থেকে একটি কষ্টিপাথরের মূর্তি এবং নগদ ৪ হাজার ৬৫ টাকাসহ তিন পাচারকারীকে গ্রেপ্তার করা হয়।
ওসি জহুরুল বলেন, “গ্রেপ্তররা দীর্ঘদিন ধরে নওগাঁ, জয়পুরহাট এবং বগুড়া জেলার বিভিন্ন এলাকা থেকে প্রত্নতাত্ত্বিক মূল্যবান জিনিসসমূহ অবৈধভাবে সংগ্রহ করে দেশে ও বিদেশে পাচার করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।”
র্যাব রাতেই তাদের বিরুদ্ধে রাণীনগর থানায় মামলা দায়ের করে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
