২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে শিশু ধর্ষণের অভিযোগে চটপটি বিক্রেতা আটক

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় শিশু ধর্ষণের অভিযোগে এক চটপটি বিক্রেতাকে আটক করেছে পুলিশ।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2020, 08:10 PM

Updated : 18 Aug 2022, 04:05 PM

আটক মুজিবুর রহমান (৪৮) উপজেলার মোক্তারপুর ইউনিয়নের পোটান গ্রামের আব্দুর রশিদের ছেলে।  গাজীপুর-ইটাখোলা বাইপাস সড়কে নোয়াপাড়া এলাকায় চটপটির বিক্রি করেন মুজিবুর রহমান।

তাকে তার বাড়ি থেকে রোববার বিকেলে আটক করা হয় বলে কালীগঞ্জ থানার ওসি একেএম মিজানুল হক জানান।

শিশুর বাবার অভিযোগ, শনিবার বিকেলে তার মেয়ে বাড়ির পাশে বাইপাস সড়কে চটপটি খেতে যায়। সে সময় মুজিবুর তাকে দোকানে আটকে রেখে রাতভর ধর্ষণ করেন।

মুজিবুরের বিরুদ্ধে শিশুর বাবা মামলা করেছেন।

ওসি মিজানুল হক বলেন, অভিযোগ পেয়ে চটপটি বিক্রেতা মুজিবুরকে আটক করা হয়। শিশুটিকে সোমবার ডাক্তারি পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপতালে পাঠানো হবে।