নারায়ণগঞ্জে পোশাক শ্রমিক খুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক পোশাক শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
উপজেলার তারাব পৈারসভার রূপসী খাদুন এলাকার ভাড়া বাসা থেকে রোববার দুপুরে লাশটি উদ্ধার করা হয় বলে রূপগঞ্জ থানার ওসি মাহমুদুল হাসান জানান।
নিহত গিয়াস উদ্দিন (৩১) ওই এলাকায় ফারুক আহমেদ নামে এক ব্যক্তির বাড়িতে ভাড়া বাসায় থাকতেন।
ফারুক আহমেদ জানান, দুই মাস আগে গিয়াস ও তার স্ত্রী এই বাসা ভাড়া নেন। রোববার দুপুরে পাশের রুমের লোকজন গিয়াসউদ্দিনের গলাকাটা লাশ দেখতে পায়। পরে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
ওসি মাহমুদুল বলেন, গিয়াস ওই এলাকায় পোশাক কারখানায় কাজ করতেন। পুলিশ পুলিশ খুনি ধরার চেষ্টা করছে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
