ফরিদপুরে বাল্য বিয়ে, কনের বয়স ১২, বরের ৬০
ফরিদপুরের সদরপুরে ১২ বছরের কিশোরীকে ৬০ বছর বয়সী এক ব্যক্তি বিয়ে করায় ভ্রাম্যমাণ আদালত তাকে দণ্ড দিয়েছে।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পূরবী গোলদার জানান, শুক্রবার রাতে উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের শৌলডুবী গ্রামের মোহাম্মদ ফকির নামে এক ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়।
তাকে এক বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার পাশাপাশি কিশোরীর মাকে ছয় মাস আর নানা-নানিকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
