২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ব্যবসায়ীর পায়ের রগ কাটা লাশ উদ্ধার

রাজশাহীতে এক আমের বাগান থেকে এক গরু ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2020, 02:24 PM

Updated : 18 Aug 2022, 03:56 PM

মঙ্গলবার দুপুরে পুঠিয়া উপজেলার নওপাড়া গ্রাম থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

ওইর বক্স (৫০) নামের ওই ব্যাবসায়ীল দুই পায়ের রগ কেটে তাকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

পুঠিয়া থানার ওসি রেজাউল ইসলাম জানান, পুঠিয়ার ভালুকগাছী ইউনিয়নের নওপাড়া গ্রামের গরু ব্যাবসায়ী ওইর বক্স সোমবার দুপুরে বাড়ি থেকে বের হন। এরপর আর বাড়িতে ফেরেননি।

“সকালে ওইরের বাড়ির পাশেই আজি প্রামানিকের আম বাগানে তার লাশ দেখেতে পায় স্থানীয়রা।”

“লাশটির দুই পায়ের রগ কাটার চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়েছে।”