২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড-১৯: পরীক্ষাগারে আটকে শেরপুরের ৩১৭ নমুনা

ময়মনসিংহ মেডিকেল কলেজ পরীক্ষাগারে শেরপুর থেকে পাঠানো ৩১৭টি নমুনা প্রক্রিয়াধীন অবস্থায় আটকে রয়েছে বলে স্বাস্থ্য বিভাগ জানিয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2020, 04:27 PM

Updated : 18 Aug 2022, 02:59 PM

সিভিল সার্জন ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, এ পর্যন্ত শেরপুর জেলা থেকে মোট ৮৯৯টি নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ময়মনসিংহে পাঠানো হয়। এর মধ্যে পরীক্ষা করা হয়েছে ৫৮২টি নমুনা, যাতে শনাক্ত হয়েছে ৩০ জন করোনাভাইরাস রোগী।

৩১৭টি নমুনা পরীক্ষা আটকে থাকার কারণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন,“সক্ষমতার তুলনায় নমুনার সংখ্যা বেশি হওয়ায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে।”

শেরপুর জেলায় মোট করোনা আক্রান্ত ৩০ জন রোগীর মধ্যে  ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বাকি ১৫ জনের মধ্যে তিনজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ ও ঢাকায় পাঠানো হয়েছে। আর বাকিরা বর্তমানে শেরপুরে হোম ও প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে চিকিৎসাধীন এবং ১৪৯ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে জানান আনওয়ারুল।