চাঁদপুরে যুবককে কুপিয়ে হত্যা
চাঁদপুরের হাইমচর উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে হামলাকারীরা।
বৃহস্পতিবার দক্ষিণ আলগী ইউনিয়নের চরপোড়ামুখী গ্রামে বাড়ির পাশে তার লাশ পাওয়া যায় বলে হাইমচর থানার ওসি জহিরুল হক জানান।
নিহত মিস্টার রাঢী চরপোড়ামুখী গ্রামের হাকিম রাঢ়ীর ছেলে।
ওসি জহিরুল জানান, সকালে বাড়ির পাশে একটি সুপারি বাগানে রাঢীর লাশ দেখে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
এই ঘটনায় কেউ আটক হয়নি; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
