২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাপাসিয়ায় ১৩ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত

গাজীপুরের কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১৩ স্বাস্থ্যকর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2020, 05:57 PM

Updated : 18 Aug 2022, 02:52 PM

বুধবার রাতে আইইডিসিআর থেকে ওই তথ্য পাওয়া গেছে বলে জানান কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সালাম সরকার।

আব্দুস সালাম সরকার জানান, করোনাভাইরাসের লক্ষণ দেখা দেওয়ায় গত মঙ্গলবার তার হাসপাতালের ২২ স্বাস্থ্যকর্মীর নমুনা সংগ্রহ করে ঢাকায় আইইডিসিআরে পাঠানো হয়।

“বুধবার রাতে আইইডিসিআর থেকে জানানো হয় তাদের মধ্যে ১৩ জনের নমুনায় করোনাভাইারসের সংক্রমণ পজিটিভ। তারা সবাই আইসোলেশনে রয়েছেন।”