২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে পিকআপ-অটো সংঘর্ষে কিশোর নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলায় পিকআপ ভ্যান ও অটো রিকশার সংঘর্ষে এক যুবক নিহত এবং পাঁচজন আহত হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2019, 01:19 PM

Updated : 10 Oct 2022, 09:37 PM

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি বাজার এলাকায় এ দর্ঘটনা ঘটে।

নিহত আবুল খায়ের (১৭) ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার পাড়াগাতাশি গ্রামের জয়নুদ্দিনের ছেলে।

সে শ্রীপুর পৌরসভার ১ নম্বর সিঅ্যান্ডবি বাজার এলাকার জালাল উদ্দিনের বাড়িতে ভাড়া থেকে ইউনিলিভারের পরিবেশক রাজ কর্পোরেশনের ডেলিভারিম্যানের কাজ করতো।

আহতরা হলেন ময়মনসিংহের নান্দাইল উপজেলার কাদিরপুর গ্রামের রাশেদের ছেলে সুমন (২৯), ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সাতপাইজেনাটি গ্রামের উমতিয়াস আলীর ছেলে শফিকুল ইসলাম (৪০), ময়মনসিংহের নান্দাইল উপজেলার নাজিম উদ্দিনের ছেলে কাজিম উদ্দিন (৩৫) ও শাহজাহান (৪০)। বাকি একজনের নাম-পরিচয় জানা যায়নি।

তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী জহিরুল ইসলাম বলেন, বেলা ১১টার দিকে একটি পিকআপ ভ্যান মাওনা থেকে বরমী বাজারের যাওয়ার পথে টেপিরবাড়ী বাজার অতিক্রম করছিল।

“এ সময় মাওনা চৌরাস্তাগামী বিপরীতমুখী একটি অটোরিকশার সঙ্গে পিকআপ ভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছয়জন আহত হয়।”

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মাহমুদ রহমান বলেন, আবুল খায়েরকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। আর আহতদের চিকিৎসার দেওয়া হচ্ছে।