২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

বগুড়ার ধুনট উপজেলায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও দুইজন।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2019, 02:56 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

শুক্রবার সকাল ১০টার দিকে গোসাইবাড়ী ইউনিয়নের পশ্চিম গুয়াদহরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহতরা হলেন- গোসাইবাড়ী ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের মঞ্জুর মিয়ার ছেলে মাহী (১৪) ও চাপড়া গ্রামের খোকা মিয়ার ছেলে রায়হান (৩৫)

তাদের পরিবারের বরাত দিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ মণ্ডল বলেন, সকালে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় মাহী ও রায়হানের মৃত্যু হয়।

ওই ঘটনায় আগত বিপ্লব ও অজ্ঞাতনামা আরেকজন বগুড়া মেডিকেলে চিকিৎসাধীন বলে এসআই আব্দুল আজিজ জানান।