২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে যুবকের লাশ

চাঁপাইনবাবগঞ্জে মহনন্দা নদী থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Sep 2019, 11:21 AM

Updated : 18 Aug 2022, 05:45 PM

জেলা সদর মডেল থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকা থেকে রোববার সকালে মোহাম্মদ তুহিনের (৩০) লাশ তারা উদ্ধার করেন।

তুহিন রেহাইচর গ্রামের গোলাম রাব্বানীর ছেলে।

ওসি বলেন, মহনন্দা নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে তুহিনের স্ত্রী তার লাশ শনাক্ত করেন।

“মৃতদেহের নাক ও কান দিয়ে রক্ত বের হতে দেখা গেছে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর লাশ নদীতে ফেলে গেছে।”

লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে ওসি জানান ।