২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধামরাইয়ে বাসচাপায় নিহত ৩ 

ঢাকার ধামরাই উপজেলায় বাসচাপায় ভ্যানচালকসহ তিনজন নিহত হয়েছেন। 

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2019, 01:18 PM

Updated : 25 Jul 2022, 08:17 PM

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার সুতিপাড়া এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে ধামরাই থানার ওসি দীপকচন্দ্র সাহা জানান।

নিহতরা হলেন উপজেলার নান্নার ইউনিয়নের ধাইরা গ্রামের দুধ বিক্রেতা আব্দুল ফকির (৫৫), সামাদ বাবু (৫৮) ও একই গ্রামের ভ্যানচালক আব্দুর জব্বার (৪০)।

পুলিশ জানায়, সামাদ ও জব্বার ধাইরা গ্রাম থেকে দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যাচ্ছিলেন। পথে একটি দূরপাল্লার বাস তাদের চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে দুইজন আর হাসপাতালে নেওয়ার পথে ভ্যান চালক মারা যান। 

ওসি দীপক বলেন, পুলিশ বাসটি খুঁজছে। দ্রুতই আটক করে আইনের আওতায় নেওয়া হবে।