Published : 25 Jul 2019, 10:47 PM
বৃহস্পতিবার দিনব্যাপী জেলার পাঁচটি উপজেলার পাঁচ হাজার আলেম, ওলামা, ইমামসহ শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে এ বিষয়ত ৫০ হাজার লিফলেট বিতরণ করা হয়েছে বলে জানানো হয়।
পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম বলেন, গুজব নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জেলার পাঁচ উপজেলায় মসজিদের ইমাম, মুয়াজ্জিন, স্থানীয় আলেম ও ওলামাদের সম্পৃক্ত করার লক্ষে পুলিশ মাঠে নেমেছে।
“আমাদের সদস্যরা জেলার প্রতিটি স্কুল মাদ্রাসায় গিয়ে শিক্ষার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেছে। ইতোমধ্যে প্রায় ৫০ হাজার লিফলেট আমরা বিতরণ করেছি। আরও করব।”ইসলামের দৃষ্টিতে মানুষ হত্যা করা মারাত্মক অপরাধ; এ বিষয়ক জনসচেতনতা সৃষ্টিতে ইমামদের সাহায্য চেয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
সকালে শ্রীবরদী থানা প্রাঙ্গণে গুজব নিয়ে জেলা পুলিশের ইমাম ও শিক্ষার্থী সমাবেশের উদ্বোধন করেন পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম।
শ্রীবরদী থানার ওসি রহুল আমীনের সভাপতিত্বে সভায় স্থানীয় আলেম ও ইমামরা বক্তব্য দেন।
এ সময় ওলামা ও ইমামদের শুক্রবার জুম্মার নামাজে খুতবায় গুজব নিয়ে গণপিটুনিতে মানুষ হত্যায় ইসলামের দিক নির্দেশনা তুলে ধরার জন্য আহবান জানান এসপি আজীম।পরে তিনি শিক্ষার্থীদের মধ্যের লিফলেট বিতরণ করেন।
দুপুরে শেরপুর পুলিশ লাইন্স মাঠে জেলা সদরের সকল ওলামা ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় আলেম ওলামারা বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় প্রচার চালাবে বলে পুলিশ বিভাগকে জানায়।
সমাবেশে অতিরক্তি পুলিশ সুপার বিল্লাল হোসেন, সদর ওসি আবদুল্লাহ আল মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।