২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার

রাজশাহীর পুঠিয়া উপজেলায় ইটভাটা থেকে এক পরিবহন শ্রমিক নেতার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2019, 02:23 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

নিহত নুরুল ইসলাম উপজেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে।

পুঠিয়া থানার ওসি শাকিল উদ্দিন আহমেদ বলেন, সোমবার রাত ১১টার দিকে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। সকালে স্থানীয়রা ইটভাটার পাশে লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

“তার পেটে গুলির চিহ্ন রয়েছে।”

এ ঘটনায় বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত রাজশাহী-ঢাকা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় শ্রমিকরা।

পরে পুলিশ গিয়ে খুনি গ্রেপ্তার করে বিচারের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নেন বলে জানান ওসি শাকিল উদ্দিন আহমেদ।