২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অর্থ আত্মসাতের দায়ে ফরিদপুর মেডিকেলের সাবেক অধ্যক্ষের কারাদণ্ড

অর্থ আত্মসাতের মামলায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক অধ্যক্ষের পাঁচ বছরের সাজা দিয়েছে আদালত।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2019, 04:08 PM

Updated : 18 Aug 2022, 05:20 PM

ফরিদপুরের বিশেষ জজ আদালতের বিচারক মো. মতিয়ার রহমান বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

এছাড়া আদালত তাকে ৯১ হাজার ২৯১ টাকা জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়ারও আদেশ দিয়েছে আদালত।

সাজাপ্রাপ্ত অধ্যক্ষ মো. সোলেমান শেখ পলাতক রয়েছেন।

আদালতের পিপি নারায়ণচন্দ্র দাস মামলার নথির বরাতে জানান, অধ্যক্ষ মো. সোলেমান শেখ প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ করেছেন বলে অভিযোগ উঠলে দুদক তদন্তে নামে। ২০০৪ সালের ১৫ এপ্রিল ফরিদপুর দুদকের উপ-পরিচালক শেখ ফানাফিল্যা কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে মামলা করেন। সেখানে ৯১ হাজার ২৯১টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়।

“সাক্ষ্য-প্রমাণ শেষে আদালত মো. মতিয়ার রহমানকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। তাছাড়া আদালত তাকে ৯১ হাজার ২৯১টাকা অর্থদণ্ড দিয়েছে।”