২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হবিগঞ্জে নারী চা শ্রমিকসহ ২ লাশ উদ্ধার

হবিগঞ্জ সদর ও চুনারুঘাটে এক নারী চা শ্রমিকসহ দুই জনের লাশ উদ্ধার করেছে পুলিশ।

হবিগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2019, 05:57 PM

Updated : 18 Aug 2022, 05:19 PM

সোমবার দুপুরে লাশ দুটি ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পঠিয়েছে পুলিশ।
নিহতরা হলেন- শহরতলীর উমেদনগর গ্রামের দিপংকর রায়ের ছেলে দিলীপ রায় (৩৫) ও চুনারুঘাট উপজেলার লাল চাঁন চা বাগানের রাজেন মুণ্ডার স্ত্রী জলিকা মুণ্ডা (২২)।

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি (তদন্ত) জিয়াউর রহমান বলেন, সকালে দিলীপের ব্যবসা প্রতিষ্ঠান ‘কৃষ্ণা রিপেয়ারিং’ ওয়ার্কশপে তার লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয়রা। এ ঘটনায় জিজ্ঞাবাদের জন্য তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে।

এটি হত্যা নাকি আত্মহত্যা তা খতিয়ে দেখা হচ্ছে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।

ওসি বলেন, “জলিকা নামে ওই চা শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে ।”

এ ঘটনায় তার স্বামীকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান।