২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় খাল দখল করে চলছে নির্মাণকাজ

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় খাল দখল করে পাকা ঘর বানানো হচ্ছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2019, 06:16 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

উপজেলার মনিরাম বাজারের পশ্চিম পাশ দিয়ে বয়ে গেছে মনিরাম খাল। খালের মধ্যে ওই এলকার আবু তাহের নামে এক ব্যক্তি এই পাকা ঘর নির্মাণ করছেন।

তাহের বলেন, “খালের এ জমি আমি ক্রয় করেছি। তাই নিজের জমিতে ঘর বানাচ্ছি।”

উপজেলা পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী মঞ্জুরুল হক ভূঁইয়া বলেন, “উপজেলায় অবৈধ দখলদারদের তালিকা করা হচ্ছে। দুই-এক দিনের মধ্যে সরেজমিনে গিয়ে অবৈধ দখলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিতেন্দ্র কুমার নাথ বলেন, এ ঘটনায় ব্যবস্থা নিতে টবগী ইউনিয়নের উপ-সহকারী ভূমি কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে।”

জেলা প্রশাসক মাসুদ আলম সিদ্দিকী বলেন, “বিষয়টির ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।”