২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে প্রশ্নপত্র ফাঁস চক্রের ৩ সদস্য আটক

মুন্সীগঞ্জের টংগীবাড়ি উপজলায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2019, 11:20 AM

Updated : 18 Aug 2022, 04:50 PM

বৃহস্পতিবার র‌্যাব-১১ মুন্সীগঞ্জ ক্যাম্পের কমান্ডার পুলিশ সুপার মো.এনায়েত হোসেন মান্নান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজলায় বালিগাঁও বাজারের মায়ের দোয়া ফার্মেসী থেকে দুপুরে তাদের আটক করা হয়।

এরা হলো- মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার পূর্ব বুরদিয়া গ্রামের মো. সলিম হাওলাদারের ছেলে মো. মজিবুর হাওলাদার (২৪), একই উপজেলার ঘোরাকান্দা গ্রামের মো. আনোয়ার শেখের ছেলে মো. আলামিন (২০) ও টংগীবাড়ি উপজেলার পূর্ব বালিগাঁও এলাকার আবু তাহের বেপারীর ছেলে মো. স্বপন বেপারী (২০)।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “গোপনে খবর পেয়ে মায়ের দোয়া ফার্মেসীতে অভিযান চালিয়ে পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্রসহ ওই তিনজনকে আটক করা হয়। পরে ওই প্রশ্নের সঙ্গে চলমান এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র যাচাই করে মিল পাওয়া যায়। ”

তারা ফেইসবুকে ম্যাসেঞ্জারের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত একাধিক গ্রুপের কাছে থেকে বিকাশের মাধ্যমে প্রশ্নপত্র কিনে তা পরীক্ষার্থীদের কাছে বিক্রি করতো বলেও আটকদের বরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।