২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ভোলায় নৌকা বাইচ দেখতে গিয়ে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিন উপজেলায় নৌকা বাইচ দেখতে গিয়ে ট্রলার ডুবে নয় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে; নিখোঁজ রয়েছেন আরও একজন।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2018, 10:11 AM

Updated : 08 Apr 2022, 07:12 PM

উপজেলার তেতুলিয়া নদীর শাখা দেউলা খালের ফকির বাড়ির কাছে শুক্রবার বিকাল ৫টায় এ দুর্ঘটনা ঘটে বলে বোরহানউদ্দিন থানার ওসি অসিম কুমার সিকদার জানান।

মৃত মো.শরিফ বোরহানউদ্দিন উপজেলায় গঙ্গাপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সৌদি প্রবাসী মো.জাকির মাতাব্বরের ছেলে।

নিখোঁজ সাত্তার বেপারীর বয়স ৬০ বছর বলে জানালেও তার বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।

স্থানীয়দের বরাতে ওসি অসিম বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে বোরহানউদ্দিন লঞ্চঘাট থেকে শান্তিরহাট পর্যন্ত নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

“বাইচ চলার সময় শতাধিক দর্শনার্থী নিয়ে একটি ট্রলার ডুবে যায়। পরে স্থানীয় লোকজনদের সহায়তায় ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা ট্রলার ও ডুবে যাওয়াদের উদ্ধার করা করতে পারলেও ও শরিফ ও সাত্তার নিখোঁজ ছিলেন ”

পরে সন্ধ্যার দিকে শরিফের লাশ উদ্ধার করা হয় বলে জানান ওসি।