বেনাপোলে গাঁজার গাছসহ একজন আটক
যশোরের বেনাপোল সীমান্তে একটি বাড়ি থেকে গাঁজার গাছসহ বাড়ির মালিককে আটক করেছে র্যাব।
যশোর র্যাব-৬ এর অধিনায়ক মোহাম্মদ সুরত আলম জানান, পুটখালী গ্রাম থেকে শনিবার রাতে মুজিবর রহমান বিশ্বাসকে (৪০) আটক করা হয়।
মুজিবর ওই গ্রামের দাউদ আলি বিশ্বাসের ছেলে।
সুরোত আলী বলেন, “পুটখালী গ্রামে এক ব্যক্তি বাড়ির ছাদে দীর্ঘদিন ধরে গাঁজার চাষ করছে খবর পেয়ে সেখানে অভিযান চালায় র্যাব। পরে ওই বাড়ির তিনতলার ছাদ থেকে গাঁজা গাছগুলো জব্দ ও বাড়ির মালিক মুজিবরকে আটক করা হয়।”
মুজিবরের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে র্যাবের এ কর্মকর্তা জানান।
