২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে আগুনে পুড়ল ২ দোকান

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি বিপণী বিতানে আগুন লেগে দুটি কাপড়ের দোকান পুড়ে গেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Sep 2018, 10:28 AM

Updated : 08 Apr 2022, 06:57 PM

উপজেলার মৌচাকের ভান্নারা এলাকার হাসেম সুপার মার্কেটে সোমবার রাত দেড়টার দিকে লাগা আগুন ৪০ মিনিটে নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।    

এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে কালিয়াকৈর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. কবিরুল আলম জানান।

তিনি বলেন,“ হাসেম সুপার মার্কেটে আগুন লাগার খবরে কালিয়াকৈর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। কিন্তু ততক্ষণে আব্দুল মালেক শেখ ও হাবিবুর রহমানের কাপড়ের দোকান পুড়ে যায়।”

বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় জানিয়ে ফায়ার সার্ভিস কর্মকর্তা কবিরুল বলেন, আগুনে দুটি দোকানের ভেতরে থাকা মালামালও পুড়ে গেছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।