২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে পর্যটক হত্যার এক আসামি গ্রেপ্তার

কক্সবাজারে পর্যটককে ছুরি মেরে হত্যার এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2018, 05:41 PM

Updated : 19 Aug 2022, 02:30 PM

রোববার চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে কক্সবাজার ডিবি পুলিশের এসআই মানস বড়ুয়া জানান।

গ্রেপ্তার মো. সাইফুল ইসলাম ওরফে বাবু (২০) কক্সবাজার শহরের মহাজের পাড়ার মো. শাহাব উদ্দিনের ছেলে।

গত ১৫ ডিসেম্বর সৈকতের লাবণী পয়েন্টের জাম্বুর মোড় এলাকায় আবু তাহের নামে এক পর্যটককে ছুরিকাঘাত টাকা-পয়সা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা।

স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে কক্সবাজার সদর থানায় মামলা করেন বলে জানান এসআই মানস বড়ুয়া।

তিনি বলেন, মামলার পর থেকে আসামিরা পলাতক ছিলেন। গোয়েন্দা নজরধারীর পর রোববার সকালে চট্টগ্রাম নগরীর পতেঙ্গা এলাকায় অভিযান চালিয়ে সাইফুল ইসলাম ওরফে বাবুকে গ্রেপ্তার করা হয়।

পরে বিকালে তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়েছে বলে জানান এসআই মানস।