২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে মাহেন্দ্র উল্টে নিহত ১

গোপালগঞ্জের কাশিয়ানীতে মাহেন্দ্র উল্টে একজনের প্রাণ গেছে; আহত হয়েছে অন্তত ১০ জন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jun 2018, 09:42 AM

Updated : 08 Apr 2022, 06:34 PM

কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান জানান, উপজেলার রামদিয়া-রাজপাট সড়কে মঙ্গলবার বিকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রইচ শেখ (৩২) কাশিয়ানী উপজেলার তেতুলিয়া গ্রামের খোকন শেখের ছেলে।

আহত অলিয়ার শেখ (২৮), হাবিল সিকদার (৪০) ও মাহিন শেখকে (৩০) গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের চাচা ভুলু শেখ সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় মাহেন্দ্র চালক মোবাইল ফোনে কথা বলছিল। হঠাৎ সে নিয়ন্ত্রণ হারালে মাহেন্দ্রটি রাস্তার পাশে একটি তালগাছের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে মাহেন্দ্রর যাত্রীরা আহত হলে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রইচকে মৃত বলে ঘোষণা করেন।